সৌন্দর্য বাড়াতে প্রাকৃতিক রূপচর্চা || সৌন্দর্য বৃদ্ধিতে প্রাচীন কাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে এই ১০টি || প্রকৃতির ছোঁয়ায় সুন্দর ত্বক|| Beauty Tips

* সৌন্দর্য বাড়াতে প্রাকৃতিক রূপচর্চা*

প্রকৃতির বুকে ছড়ানো অজস্র ভেষজের চমৎকারী গুণে মুগ্ধ হয়ে সারা পৃথিবী ক্রমশঃ ঝুঁকেছে ভেষজের দিকে কারণ দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যের যেমন বিকল্প নেই তেমনি সৌন্দর্য রক্ষার ক্ষেত্রেও প্রাকৃতিক দ্রব্যের কোন বিকল্প হয় না। আর এমনই অজস্র চমকপ্রদ উপাদানগুলি ছড়িয়ে আছে আমাদের চারপাশে।


                                                                   ত্বক



ত্বকের পরিচর্যা করা প্রয়োজন ভেতর থেকে। অর্থাৎ ত্বকের স্থায়ী উজ্জ্বলত আনতে ও সুস্থ সতেজতা রাখতে টাটকা ফল, শাকসবজি বেশি করে খেতে হবে। ত্বকের সুস্থতার জন্য প্রয়োজন— ক্লেনজিং (ত্বক পরিষ্কার করা), টোনিং মুখের খোলা রোমকূপ বন্ধ করা এবং ময়শ্চারাইজিং (আর্দ্রতা ফেরানো)।



* ক্লিনজিং : আলুর রসে তুলো ভিজিয়ে বা আলুর রস লাগিয়ে কয়েক মিনিট রেখে মুছে ফেলতে হবে। দুধ ও কমলালেবুর রস মিশিয়েও মুখ পরিষ্কার করতে পারেন। শসাকে বেটে তার রস সারা মুখে লাগিয়ে ৫-৭ মিনিট পরে ধোয়া। লেবুর রসে তুলো ভিজিয়ে মুখ পরিষ্কার করতে পারেন ||




* টোনিংঃ গোলাপের পাপড়ি, পুদিনা, আমলকি ও শসা বেটে ত্বকে লাগানো, দইয়ের ঘোল মুখে লাগানো তাছাড়া সমপরিমাণ ভিনিগার ও লেবুর রস ব্যবহার করা যায় টোনার হিসেবে।






ময়শ্চারাইজিং ঃ মধু, খেজুর, বাঁধাকপি, পুদিনা ও তুলসীর নির্যাস করে ব্যবহার করতে পারেন বা সামুদ্রিক লবণকে গরম জলে দিয়ে ত্বকে ব্যবহার করা যায়। এছাড়া একটি ডিমের সাদা অংশে এক চামচ মধু ভাল করে মিশিয়ে সারা মুখে মেখে আধঘণ্টা রেখে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এভাবেই অতি সহজে সর্ব o উৎকৃষ্ট উপায়ে মুখ তথা ত্বকের যত্ন নেয়া যায়। শরীরের দুর্গন্ধ দূর করতে– গোলাপের পাপড়ি ফুটানো জল সাধারণ জলে মিশিয়ে স্নান করলে শরীর ঠাণ্ডা থাকে ও শরীরের দুর্গন্ধ দূর হবে।

*রূপচর্চার ক্ষেত্রে সুন্দর ত্বকের জন্য কয়েকটি বিশেষ টিপস *


* আধকাপ চিনিতে খানিকটা সূর্যমুখী বা অলিভ

অয়েল মিশিয়ে ঐ মিশ্রণ সারা গায়ে মেখে কিছুক্ষণ

শুকোতে হবে। শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলে হাল্কা গরম জলে স্নান করলে ত্বক নরম ও মোলায়েম হবে। • হাল্কা গরম জলে এক চামচ হরিতকি গুঁড়ো অথবা ত্রিফলা গুঁড়ো দিয়ে পরপর সাতদিন খাওয়ান প্রতিমাসে একবার।

* হাল্কা গরম জলে আধ চামচ নিমপাতা বাটা গুলে খান এতে পেট ও ত্বক পরিষ্কার থাকবে।


* হাতের কনুইয়ে অনেকের কালোদাগ থাকে সেই জায়গায় পাতিলেবুর রস লাগিয়ে পাচমিনিট রেখে তারপর বেসন ও কাঁচা হলুদ বাটা ও দুধের সর মিশিয়ে লাগালে কনুয়ের দাগ চলে যাবে।






• শরীরের চামড়া টান টান রাখতে ও লাবণ্য বৃদ্ধি করতে দুই চামচ চালতা পাতার রস আধ চামচ নিশিন্দা ও চারটি গোল মরিচ গুঁড়ো জল দিয়ে কিছু দিন খান।




• এক কোয়া রসুন বেটে, এক চামচ কাঁচা আমলকির রসের সাথে মিশিয়ে প্রতিদিন একবার খেলে ত্বকের লাবণ্য সারাজীবন বজায় থাকে।





Thank You 





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
#