দুর্ঘটনার শিকার ব্যক্তির জন্য প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা | বাড়িতে বা রাস্তাই কোনো দুর্ঘটনা ঘটলে কী করবেন-Health Line Tips

দুর্ঘটনার শিকার ব্যক্তির জন্য প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা | বাড়িতে বা রাস্তাই কোনো দুর্ঘটনা ঘটলে কী করবেন-Health Line Tips

  1. কেউ যদি ইচ্ছাকৃত বা ভুলবশত কোন বিষ পান করে থাকে তাহলে কি করবেন 
  2. সিগারেটের অতিরিক্ত নেশা ছাড়াতে
  3. মদের নেশা ছাড়াতে
  4. দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা (First Aid)
  5. কেউ জলে ডুবে গেলে কি করবেন
  6. গলায় দড়ি দিলে কি করবেন
  7.  পা বা হাত মচকে গেলে কি করবেন
  8. কোনো বিষাক্ত গ্যাস বা ধোঁয়াতে দম আটকে গেলে
  9. ইলেকট্রিক শক খেলে কি করবেন

-----------------------------------------------------------------------------------------------------------------------------

*কেউ যদি ইচ্ছাকৃত বা ভুলবশত কোন বিষ পান করে থাকে তাহলে কি করবেন *

* কেউ যদি ইচ্ছাকৃত বা ভুলবশত কোন বিষ পান করে থাকে বা এবং বিষ যদি কোনভাবে পটে চলে যায়, তাকে নষ্ট করার জন্য সঙ্গে সঙ্গে ৫০-১০০ গ্রাম গাওয়া ঘি এবং তার সাথে ১৫-২০টি গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খাওয়ালে বিষের প্রভাব নষ্ট হয়ে যায়। এছাড়া পেট ভরে দুধ খাওয়ালে উপকার হয়।
লবণ জল বা অম্ল কোন দ্রব্য খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করাতে পারলে রোগীর পক্ষে সবচেয়ে ভাল হয়।
-----------------------------------------------------------------------------------------------------------------------------

*সিগারেটের অতিরিক্ত নেশা ছাড়াতে*

সিগারেটের অতিরিক্ত নেশা ছাড়াতে

* সিগারেটের অতিরিক্ত নেশা ছাড়াতে হরিতকী আধা চামচ, কলাপাতার রস এককাপ করে একবার খাওয়ান।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
*মদের নেশা ছাড়াতে*

* মদের নেশা ছাড়াতে আধা চামচ হিঞ্চে ও কণ্টকরী গুঁড়ো গরম জলে ফুটিয়ে ছেঁকে সেই জল দিনে দুইবার করে খাওয়ান। তাছাড়া সকালে ও বিকালে ১৫-২০ টি কিসমিস পালিপেটে চিবিয়ে খাওয়ান। আপেল খাওয়ার অভ্যাস বাড়াতে হবে। তাহলে মদের নেশা ধিরে ধিরে কমে যাবে ।।
-----------------------------------------------------------------------------------------------------------------------------

*দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা (First Aid)* 

** প্রাথমিক চিকিৎসা হল চিকিৎসা শাস্ত্রের অন্তর্গত একটি প্রাথমিক বিভাগ। এই শিক্ষায় পারদর্শী ব্যক্তিগণ যে কোন দুর্ঘটনায় কিংবা কোন ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নিপুণভাবে প্রাথমিক চিকিৎসা করতে পারেন। তার ফলে অনেক জীবনের বাঁচানো সম্ভব হয়।

*কেউ জলে ডুবে গেলে কি করবেন*
কেউ জলে ডুবে গেলে কি করবেন

** কেউ জলে ডুবে গেলে কি করবেন— যত তাড়াতাড়ি সম্ভব ডুবে যাওয়া ব্যক্তিকে জল থেকে তারই। ডান হাতের ওপর তার কপাল রেখে শোয়াতে হবে। 

এবার তার বুকের নিচে একটা ছোট পাতলা বালিশ দিয়ে রোগীর নিচের পাঁজরের ওপর হাত রেখে তিন সেকেণ্ড ধরে তার পিঠে চাপ দিতে হবে। তারপর রুগীকে পাশ ফিরিয়ে বামহাতের ওপর শুইয়ে আগের মতো চাপ দিতে হবে। তা হলে তার পেটের জল বের হবে এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হবে। শুকনো কাপড় বা গরম কম্বল গায়ে জড়িয়ে দিয়ে গরম জলের বোতলে করে পায়ের তলায় সেঁক দেওয়া এবং অল্প গরম দুধ বা চা খেতে দেওয়া বোতলে করে পায়ের তলায় সেঁক দেওয়া এবং অল্প গরম দুধ খেতে দেওয়া উচিত। জল বের করার জন্য কখনো পা ধরে ঘোরানো উচিত নয়।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
 *গলায় দড়ি দিলে কি করবেন*
*গলায় দড়ি দিলে কি করবেন*

** গলায় দড়ি দিলে কি করবেন :— যতটা সম্ভব তাড়াতাড়ি দেহটিকে ধরে ঝুলন্ত অবস্থা থেকে ওপরের দিকে তুলে দেওয়া যাতে দড়ির টান কমে যায় এবং দড়ি কেটে দেহটাকে আস্তে আস্তে নামাতে হবে। অসাবধানতায় যেন ধুপ করে পড়ে না যায়। গলার দড়ি সাবধানে খুলে বা কেটে ফেলতে হবে। এরপর কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস দেবার চেষ্টা করতে হবে। দেরি হলে রোগী কে প্রায়ই বাঁচানো সম্ভব হবে না। 
-----------------------------------------------------------------------------------------------------------------------------
** রক্তপাতে হলে কি করবেন**
রক্তপাতে হলে কি করবেন

** রক্তপাতে হলে কি করবেন :— অনেক সময় কোনো ধারালো অস্ত্রে শরীরের কোনো অংশ কেটে গিয়ে প্রচুর রক্তপাত হয়। ঐ অবস্থায় যত শীঘ্র সম্ভব দুর্বা ঘাস চিবিয়ে বা খেঁতো করে কাটা জায়গায় লাগিয়ে শক্ত করে বেঁধে দিলে রক্তপড়া বন্ধ হয়। কালো কচুর ডাঁটা বিনা জলে বেটে কাটা অংশে বেঁধে রাখলে রক্ত বন্ধ হয়। এবং  কাটা জায়গা জোড়া লাগে এবং কোনো দাগ থাকে না।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
** পা বা হাত মচকে গেলে কি করবেন**

পা বা হাত মচকে গেলে কি করবেন

** পা বা হাত মচকে গেলে কি করবেন , পা বা শরীরের কোনো অংশে যদি মোচড় লাগে (মচকে যায়), আঘাত লাগা জায়গার কিছু ওপর থেকে নীচ পর্যন্ত শক্ত সোজা কোনো কাঠ বা বাঁশের বাখারি দিয়ে ভালো করে ব্যাণ্ডেজ করে দিতে হয়। আপাং বেটে তার প্রলেপ দিলে খুব তাড়াতাড়ি মচকানো ব্যথা ভালো হয়। নুন হলুদ চুনে মিশিয়ে সামান্য গরম করে প্রলেপ দিলে ব্যথা সারে।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ঃ কোনো বিষাক্ত গ্যাস বা ধোঁয়াতে দম আটকে গেলে ঃ 

কোনো বিষাক্ত গ্যাস বা ধোঁয়াতে দম আটকে গেলে

** কোনো বিষাক্ত গ্যাস বা ধোঁয়াতে দম আটকে গেলে : - প্রথমে একখানা ভিজে ন্যাকড়া দিয়ে নিজের নাক ও মুখ বেঁধে ফেলতে হবে। এরপর তাড়াতাড়ি ঐ স্থানে গিয়ে অসুস্থ ব্যক্তিকে খোলা জায়গায় নিয়ে এনে শুইয়ে দিতে হবে। চারিদিকে অতিি ভিড় জমতে দেওয়া উচিত নয়। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে না পারলে কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করতে হবে।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ঃ ইলেকট্রিক শক খেলে কি করবেন ঃ

ইলেকট্রিক শক খেলে কি করবেন

 ইলেকট্রিক শক খেলে কি করবেন :- কেউ ইলেকট্রিক দ্বারা আক্রান্ত হয়ে থাকলে সঙ্গে সঙ্গে যেন সুইচ বন্ধ করে দেওয়া হয়, না হলে আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে যাতে নিজেও বিপদে না পড়েন সে জন্য সতর্ক থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি শুকনো কাঠ, বাঁশ, রবার বা কাচের তৈরি যাতে তড়িৎ কু-পরিবাহি বস্তু দ্বারা অথবা গ্লাভস পরে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করতে হবে। হাতের কাছে কিছু না পাওয়া গেলে শুকনো দড়ির ফাঁস করে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করতে হবে।

(কিন্তু খালি হাতে  ইলেকট্রিক তার কে ছুবেন না )

-----------------------------------------------------------------------------------------------------------------------------

FAQ's -সর্প দংশনের লক্ষণ সমূহ

• যন্ত্রণা হয় ও আস্তে আস্তে পা ও শরীর অসাড় হতে থাকে এবং বিষ মাথার দিকে উঠিতে থাকে।

• সঙ্গে সঙ্গে অত্যন্ত যন্ত্রণা, বমিবমি হতে থাকে।

• দংশনের স্থান ফুলে ওঠে ও লাল হয়ে যায়। • অবশ ভাব ও মুখ দিয়ে লাল ঝরতে থাকে।

• দংশনে স্থান দিয়ে চুঁইয়ে রক্ত পড়তে থাকে।

• চোখের তারা ছোট, শ্বাস-প্রশ্বাস ক্রমে ক্রমে বন্ধ হয়ে যায়।

• তীব্র বিষ শিরার মধ্যে ঢুকে গেলে রুগি মৃত্যুর পথে এগিয়ে যায়।

 • কালসাপের কামড়ালে চোখে ঘুম নেমে আসে সেঘুম ভাঙ্গতে চায়

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
#